Uttar Pradesh: চলন্ত বাইকে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও এক যুবকের মৃত্যু, দেখুন সিসিটিভি ফুটেজ
উত্তরপ্রদেশের মোরাদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মোরাদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন যুবকটিকে বাইক থেকে হঠাৎ পড়ে যেতে দেখে তাঁকে বাঁচানোর জন্য ছুটে আসেন। তাঁকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলেও তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুরো ঘটনাটি সিসিটিভিতে ক্যমেরাতে ধরা পড়েছে।
আরও পড়ুন: UP Viral Video: মাথায় নেই হেলমেট, এক বাইকে চেপেছেন ৬ জন, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কে যোগী প্রশাসন
সিসিটিভি ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক যুবক বাইক চালিয়ে যাচ্ছেন রাস্তার পাশে পার্ক করা একটি বাইকের কাছে পৌঁছানোর সময় হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। পিছন থেকে আসা অন্য একজন তাঁকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে বাইকটি ধরে ফেলে। এরপর স্থানীয় অন্যান্য লোকজনও ঘটনাস্থলে পৌঁছায় এবং তাঁকে বাইক থেকে নামিয়ে সিপিআর দেওয়া হয়। কিন্তু তার জীবন বাঁচানো যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।
চলন্ত বাইকে হৃদরোগে আক্রান্ত যুবক
एक और युवक की हार्ट अटैक से मौत! बाइक पर जा रहे युवक को आया हार्ट अटैक! लोगों ने CPR देकर जान बचाने की कोशिश! युवक की मौत! CCTV कैमरे में कैद हुई घटना! मामला यूपी के मुरादाबाद का!#UttarPradeshnews #moradabadnews #heartattack #livedeath pic.twitter.com/3FslczQw3x
— Arun Kumar (@ArunKum96527953) April 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 3590 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

