Jammu & Kashmir: জম্মুতে চলন্ত বাসে লাগল আগুন, দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে, তদন্তে পুলিশ
জম্মু থেকে কাটরাগামী একটি বাসে আচমকাই লাগল আগুন। শুক্রবার ঘটনাটি ঘটেছে কাটরার কাছেই।
জম্মু থেকে কাটরাগামী (Katra) একটি বাসে আচমকাই লাগল আগুন। শুক্রবার ঘটনাটি ঘটেছে কাটরার কাছেই। জানা যাচ্ছে, ঘটনার সময় বাসে একাধিক পর্যটক ছিলেন, যারা কাটরাতে মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন। সেই সময়ই আচমকা আগুন লাগে। তবে চালকের তৎপরতায় বিপদ বুঝে আগেই বাস থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। তারপর ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নেভায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে প্রযুক্তিগত কোনও সমস্যার কারণেই বাসে আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
#WATCH | J&K | A tourist bus burst into flames near Katra, earlier today. Passengers are safe. Police and the FSL team reached the spot for investigation. pic.twitter.com/DsmyA1608i
— ANI (@ANI) October 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 04, 2024 08:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

