Aircraft Crash: গুজরাটে ভেঙে পড়ল আস্ত বিমান, নিহত পাইলট

মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিটে আমরেলি শহরের একটি আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়ে, প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছেন।

Aircraft Crash: গুজরাটে ভেঙে পড়ল আস্ত বিমান, নিহত পাইলট
Aircraft Crash in the Shastri Nagar (Photo Credit: X)

নয়াদিল্লি: গুজরাটের আমরেলির (Amreli) একটি আবাসিক এলাকায় মঙ্গলবার দুপুরে একটি বিমান ভেঙে পড়েছে (Aircraft Crash)। ঘটনাস্থলেই প্রশিক্ষণার্থী পাইলটের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিমানটি একটি গাছের উপর পড়ে তারপর জমিতে আছড়ে পড়ে। বিমানটি আমরেলি বিমানবন্দর থেকে ওড়া শুরু করে, বিমানে পাইলট একাই ছিলেন। শাস্ত্রী নগর এলাকার কাছে বিমানটি ভেঙে পড়ার পর আগুন ধরে যায়। দুর্ঘটনায় আর কেউ আহত হননি। পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে। দমকল কর্মকর্তা এস সি গাধভি বলেন, বিমান দুর্ঘটনা এবং বিমানে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর চারটি দল শাস্ত্রীনগরে ছুটে যায়। আরও পড়ুন: Acid Tanker Overturn In Durgapur: দুর্গাপুরে উল্টে গেল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল দমকল

গুজরাটে ভেঙে পড়ল আস্ত বিমান

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 03:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).