Jammu & Kashmir: বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল করল যৌথ বাহিনী, কুপওয়ারাতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার একাধিক অস্ত্র
আগামী সপ্তাহতেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তার আগে বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল আতঙ্কবাদীরা।
আগামী সপ্তাহতেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তার আগে বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল আতঙ্কবাদীরা। কিন্তু গোপনসূত্রে খবর পেয়ে বুধবার কুপওয়ারার (Kupwara) কেরান সেক্টর এলাকায় তল্লাশি অভিযান চালালো জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ বাহিনী। আর তাতেই উদ্ধার হল একাধিক একে ৪৭, হ্যান্ড গ্রেনেড, আরপিজি ৭ সহ একাধিক অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ, বোমা বানানোর সরঞ্জাম সহ একাধিক অস্ত্র। জানা যাচ্ছে, একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়ে এই অস্ত্রগুলি। পুলিশসূত্রে খবর, যৌথ বাহিনীর তল্লাশি অভিযানের খবর পেয়েই আতঙ্কবাদীরা গা ঢাকা দিয়েছে। ফলে তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
Based on specific intelligence inputs, a joint operation by the Indian Army and J&K Police was launched in the Keran Sector, Kupwara. Searches in the indicated area have led to the recovery of a very large cache of arms ammunition and explosives including AK 47 rounds, Hand… pic.twitter.com/PhJFtBjvMq
— ANI (@ANI) September 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 11, 2024 08:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

