Bhagalpur: হাসপাতাল চত্বরে থাকা অ্যাম্বুলেন্সে আচমকাই লাগল আগুন! দমকলবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ভাগলপুরের (Bhagalpur) সদর হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে আচমকাই হাসপাতাল চত্বরে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগে। ঘটনাটি দেখে তড়িঘড়ি হাসপাতালের কর্মীরা স্থানীয় দমকলে খবর দেয়। তারপর দমকলবাহিনীর চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। জানা যাচ্ছে, অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরেই ওই জায়গায় পড়েছিল। ফলে আগুন লাগার সময় গাড়িতে কেউই ছিল না। তবে পরিত্যক্ত গাড়িতে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
Bhagalpur: A fire broke out in an old ambulance parked within the premises of the Sadar Hospital. The fire department arrived at the scene and managed to extinguish the fire. pic.twitter.com/1Q6DCmn6e2
— IANS (@ians_india) May 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 09, 2024 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

