Haryana Fire: হ্যান্ডলুমের দোকানে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দেখুন ভিডিয়ো
শুক্রবার দুপুরে হরিয়ানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জানা যাচ্ছে, এদিন দুপুরে যমুনা নগর এলাকায় ছোটি লাইন সর্দার বাজারে একটি পেপার মিলের কাছে অবস্থিত হ্যান্ডলুমের দোকানে ঘটনাটি ঘটে।
শুক্রবার দুপুরে হরিয়ানায় (Haryana) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জানা যাচ্ছে, এদিন দুপুরে যমুনা নগর এলাকায় ছোটি লাইন সর্দার বাজারে একটি পেপার মিলের কাছে অবস্থিত হ্যান্ডলুমের দোকান থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখেন এলাকাবাসীরা। মুহূর্তের মধ্যে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। যেহেতু ওই দোকানে দাহ্য পদার্থের পরিমাণ বেশি ছিল, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে বেলা সাড়ে ১২টা নাগাদ দমকল বাহিনীতে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে প্রথমে ৩টি ইঞ্জিন যায়। পরে পরিস্থিতি আরও ভয়াবহ হলে ৪টি ইঞ্জিন পাঠানো হয়। বেশ কয়েকঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
#WATCH | Yamuna Nagar, Haryana: Fire officer Rajiv Jamboj says, "We received information at around 12:30 pm that a handloom shop was on fire. We immediately sent 3 vehicles to the spot. As the fire was big, we called for more vehicles, 7 vehicles were deployed and the fire was… https://t.co/Dw94mxdwcO pic.twitter.com/NgkcDuAI2h
— ANI (@ANI) November 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 22, 2024 07:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

