Delhi Fire: ইলেকট্রিক বাসে আচমকাই লাগল আগুন, আহত ২ যাত্রী, ঘটনাস্থলে দমকল বাহিনী

চলন্ত বাসে লাগল আগুন। রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লির ধৌলা কুয়ান এলাকায়। জানা যাচ্ছে, আজাদ নগর থেকে নেহেরু প্লেসে যাওয়ার একটি ইলেকট্রিক বাসে আচমকাই এদিন আগুন লাগে।

Delhi Fire: ইলেকট্রিক বাসে আচমকাই লাগল আগুন, আহত ২ যাত্রী, ঘটনাস্থলে দমকল বাহিনী
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

চলন্ত বাসে লাগল আগুন। রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লির ধৌলা কুয়ান (Dhaula Kuan) এলাকায়। জানা যাচ্ছে, আজাদ নগর থেকে নেহেরু প্লেসে যাওয়ার একটি ইলেকট্রিক বাসে আচমকাই এদিন আগুন লাগে। বাসের চালক ধোঁয়া দেখে ততক্ষণাৎ বাসটি থামিয়ে দেয়। তারপর যাত্রীদের সুরক্ষিতভাবে নামানো হয়। ঘটনাস্থলে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন। জানা যাচ্ছে এই ঘটনায় আহত হয়েছেন দুই যাত্রী। তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে দিল্লি পরিবহণ বিভাগের অধীনে ছিল এই বাসটি। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 27, 2024 09:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).