Haryana Fire: এসির কম্প্রেসার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
এসির কম্প্রেসার ফেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটল হরিয়ানার গুরুগ্রামে। বুধবার ওই এলাকার একটি আবাসনে ঘটনাটি ঘটে।
এসির কম্প্রেসার ফেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটল হরিয়ানার (Haryana) গুরুগ্রামে। বুধবার ওই এলাকার একটি আবাসনে ঘটনাটি ঘটে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে এসেছে দমকলের একাধিক ইঞ্জিন। যদিও শীতকাল থাকার কারণে এমনিতেই এসি বন্ধ ছিল। তাহলে কীভাবে ফাটল, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সন্ধ্যায় আচমকাই ভয়াবহ বিস্ফোরণ হয় একটি বাড়ি থেকে। তারপরেই আগুন জ্বলতে শুরু করে। যদিও সেই সময় বাড়ির মধ্যে কেউ ছিল কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ফলে হতাহতের কোনও খবর নেই।
#WATCH | A fire breaks out in Saraswati Enclave due to an AC compressor explosion in Haryana's Gurugram.
(Source - Fire Department) pic.twitter.com/MUi8A8LFEK
— ANI (@ANI) December 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 11, 2024 11:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

