Uttar Pradesh Accident: হাতরাসে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ২ জন
ভয়াবহ দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন আহত হয়েছেন।
উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের হাতরাসে (Hathras) ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেট বাস পার্ক করা একটি ট্রাকে ধাক্কা দেয়। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। বাস্তিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৬ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। ভোর সাড়ে ৫টায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাতরাসের ডিএম আশিস কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৬ জন আহত হয়েছেন। মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।
দেখুন
#WATCH | Uttar Pradesh: A double-decker bus collided with a truck near Toli village of Thana Sikandrarao in Hathras
DM Hathras Ashish Kumar says, "Two people have died in this accident and about 16 people are injured." pic.twitter.com/n07S0okYFt
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 11, 2024 10:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

