HMPV Virus Cases: আহমেদাবাদে ৮০ বছর বয়সী ব্যক্তির শরীরে বাসা বেঁধেছে হিউম্যান মেটাপনিউমোভাইরাস

আহমেদাবাদে ৮০ বছর বয়সী একজন ব্যক্তির শরীরে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) পজিটিভ।

HMPV Virus Cases: আহমেদাবাদে ৮০ বছর বয়সী ব্যক্তির শরীরে বাসা বেঁধেছে হিউম্যান মেটাপনিউমোভাইরাস
Virus Representative Photo (Photo Credits: Pixabay)

গুজরাট: আহমেদাবাদে ৮০ বছর বয়সী একজন ব্যক্তির শরীরে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) পজিটিভ। আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) এক বিবৃতি অনুসারে, ওই ব্যক্তি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

এইচএমপিভি প্রথম ২০০১ সালে আবিষ্কৃত হয়েছিল। ভাইরাসটি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস (RSV) এর গোত্রীয়। এটি কাশি বা হাঁচির মাধ্যমে মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি সংক্রামিত ব্যক্তিকে স্পর্শ বা সংক্রামিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এলেও ছড়িয়ে পড়তে পারে।

এইচএমপিভি-তে আক্রান্ত ৮০ বছর বয়সী বৃদ্ধ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 10, 2025 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).