Youths Drowned: পিকনিক করতে গিয়ে বিপত্তি, জলে ডুবে মৃত্যু ৮ বন্ধুর
ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার কওরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নয়াদিল্লিঃ নদীর (River) ধারে পিকনিক (Picnic) করতে গিয়ে বিপত্তি। বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে আর ফেরা হল না। জলে ডুবে মৃত্যু ৮ যুবকের। হাসপাতালে সংকটজনক আরও ৪ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রাজস্থানের বংশ নদীতে। এই নদীর চড়েই পিকনিক করতে গিয়েছিলেন একদল যুবক। নদীরে স্নান করার ইচ্ছে হয় তাঁদের। সেই মতোই জলে নামে সকলে। মোট ১২ জন মিলে জলে নেমেছিলেন তাঁরা। কিন্তু জলের গভীরিতা আঁচ করতে না পেরে তলিয়ে যান। জলে ডুবে মৃত্যু হয় ৮ জনের। বাকি ৪ জন কোনওরকমে প্রাণে বাঁচলেও তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার কওরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পিকনিক করতে গিয়ে বিপত্তি, জলে ডুবে মৃত্যু ৮ বন্ধুর
Eight men drown in Banas river in Rajasthan's Tonk: Police. pic.twitter.com/FQZKut60Rd
— Press Trust of India (@PTI_News) June 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 8168 05:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

