Arrested: মহারাষ্ট্রে সাম্প্রদায়িক সংঘর্ষ, সন্দেহভাজন ৬ জনকে আটক
অযোধ্যায় রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া কয়েকজন ব্যক্তির সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে।
মুম্বই: অযোধ্যায় রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা (Pran Prathistha) অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া কয়েকজন ব্যক্তির সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের এলাকায়, থানের মীরা রোডে। সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ১০ থেকে ১২ জনের একটি দল তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল (Motorbike) নিয়ে র্যালি করে ভগবান রামের প্রশংসায় স্লোগান দিচ্ছিলেন। তাঁদের মধ্যে কিছু ব্যক্তি আতশবাজিও ফাটাতে শুরু করেন, সে সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাধে, গাড়ি ভাঙচুর হয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় সোমবার ছয় সন্দেহভাজনকে আটক (Arrested) করা হয়েছে। আরও পড়ুন: UttarPradesh : চোরাশিকার করতে গিয়ে দুধওয়া ব্যাঘ্র প্রকল্পে গ্রেফতার ৩
দেখুন
Mumbai Clashes: 6 Arrested After Several Cars Were Vandalised On Mira Roadhttps://t.co/xcKRDot32p
— TIMES NOW (@TimesNow) January 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 22, 2024 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

