Bihar Shockers: বিহারের স্কুলে চাঞ্চল্যকর কাণ্ড, ১০ বছরের নাবালককে গুলি করল ৫ বছরের পড়ুয়া
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর বিহারের সুপল জেলায়।
বিহার: বিহারের (Bihar) একটি স্কুলে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ৫ বছরের এক পড়ুয়া বুধবার একটি হ্যান্ডগান নিয়ে স্কুলে পৌঁছই, সে ১০ বছরের ক্লাস থ্রি-এর এক ছাত্রের উপর গুলি চালায়। পুলিশ সূত্রে খবর, ছাত্রটি গুরুতর আহত হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর বিহারের সুপল জেলায়। পুলিশ সুপার শৈশব যাদব জানিয়েছেন, শিক্ষার্থীটি ১০ বছরের একটি ছেলেকে লক্ষ্য করে গুলি চালায়, বুলেটটি তার হাতে লাগে, ফলে প্রাণ রক্ষা হয়েছে। নাবালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পড়ুয়ার কাছে কীভাবে বন্ধুক এলো পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করেছে। ঘটনায় স্কুলে চাঞ্চল্য ছড়িয়েছে।
দেখুন
STORY | Bihar: 5-year-old carries gun to school, shoots another student
READ: https://t.co/eYL7INkJTr pic.twitter.com/kdkV7MUZqi
— Press Trust of India (@PTI_News) July 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 31, 2024 01:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

