Bhopal Road Accident: মাঝ রাস্তায় দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত্যু একই পরিবারের ৪ জনের, আহত আরও ৩

আচমকাই জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি।

Bhopal Road Accident: মাঝ রাস্তায় দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত্যু একই পরিবারের ৪ জনের, আহত আরও ৩
Accident Representative Photo (File image)

নয়াদিল্লিঃ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের (Mahdhya Pradesh) ভোপালে (Bhopal) ভয়াবহ দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় (Road Accident)প্রাণ গেল চারজনের। মৃতদের তালিকায় রয়েছেন দু'জন মহিলা ও দুই নাবালক। আহত আরও তিনজন। এদিন সকালে দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের রাজগড় জেলার ভাটখেরি এলাকায়। আচমকাই জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি। মৃত্যু হয় গাড়ির মধ্যে থাকা একই পরিবারের চারজনের। আহত হন ওই পরিবারেরই আরও তিনজন সদস্য। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওই গাড়িতে চেপে উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে সুরাটে যাচ্ছিল ওই পরিবার। পথে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মাঝ রাস্তায় দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত্যু একই পরিবারের ৪ জনের, আহত আরও ৩

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 19, 2025 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).