Hamirpur Road Accident: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিধ্বংসী অগ্নিকাণ্ড, উদ্ধারের চেষ্টা করা হচ্ছে চালককে
শনিবার সন্ধ্যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা হল উত্তরপ্রদেশে। জানা যাচ্ছে, ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া হামিরপুরে দুই মালবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়।
শনিবার সন্ধ্যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা হল উত্তরপ্রদেশে। জানা যাচ্ছে, ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া হামিরপুরের (Hamirpur) সুমেরপুর থানা এলাকায় মান্ডিতে দুই মালবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই আগুন লেগে যায় গাড়ি দুটিতে। একটি ট্রাক চালক ততক্ষণাৎ গাড়ি থেকে বেরিয়ে গেলেও আরেকটি গাড়ি থেকে আহত অবস্থায় চালক বেরোতে পারেনি বলেই জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ ও দমকল বাহিনী। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে। সেই সঙ্গে আটকে থাকা চালককেও বের করানোর কাজ চলছে। আহতদের ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
#WATCH | Hamirpur, Uttar Pradesh: Rajesh Kamal, Circle Officer says, "Two trucks caught fire after a head-on collision near Sumerpur Mandi. Rescue operation underway. Fire engines are present at the spot and the fire has been brought under control. One truck driver is likely to… https://t.co/hA9Xl8Lo69 pic.twitter.com/mpu4N2H0Y7
— ANI (@ANI) December 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 28, 2024 11:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

