New DGP of Maharashtra: মহারাষ্ট্র পুলিশের নয়া ডিজি-র নাম ঘোষণা, রেশমিকে বদলি করে দায়িত্ব দেওয়া হল সঞ্জয় কুমার বর্মাকে

১৯৯০ সালের ব্যাচের আইপিএস সঞ্জয় কুমার বর্মা। এর আগে তিনি মহারাষ্ট্রের আইন ও প্রযুক্তি বিভাগের ডিজিপি হিসাবে দায়িত্ব পালিন করেছেন।

New DGP of Maharashtra: মহারাষ্ট্র পুলিশের নয়া ডিজি-র নাম ঘোষণা, রেশমিকে বদলি করে দায়িত্ব দেওয়া হল সঞ্জয় কুমার বর্মাকে
New DGP of Maharashtra Sanjay Kumar Verma (Photo Credits: X)

বিধানসভা ভোটের (Maharashtra Assembly Election 2024) মুখে মহারাষ্ট্র পুলিশের ডিজিকে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সোমবার কমিশনের তরফে নির্দেশ জারি করে জানানো হয়, মহারাষ্ট্র পুলিশের ডিজি রেশমি শুক্লকে (Rashmi Shukla) অবিলম্বে অন্যত্র বদলি করতে হবে। এই সিদ্ধান্তের পরের দিনই মহারাষ্ট্রের নতুন ডিজিপি-র নাম ঘোষণা করল কমিশন। মহারাষ্ট্র পুলিশের নতুন ডিজি হিসাবে নিযুক্ত করা হল আইপিএস সঞ্জয় কুমার বর্মাকে (Sanjay Kumar Verma)। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে বিবৃতি জারি করে মহারাষ্ট্র নয়া ডিজিপি-র নাম ঘোষণা করা হয়েছে। ১৯৯০ সালের ব্যাচের আইপিএস সঞ্জয় কুমার বর্মা। এর আগে তিনি মহারাষ্ট্রের আইন ও প্রযুক্তি বিভাগের ডিজিপি হিসাবে দায়িত্ব পালিন করেছেন।

মহারাষ্ট্র পুলিশের নয়া ডিজিপি সঞ্জয় কুমার বর্মা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).