NEET-UG: এনটিএ -র হলফনামা জমা পড়লেও পিছিয়ে গেল নিট মামলার শুনানি, পরবর্তী শুনানি হবে ১৮ জুলাই

আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ছিল মামলার ফের শুনানি। বুধবার গভীর রাতে সুপ্রিম কোর্টে নিট পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে একটি হলফনামা পেশ করে এনটিএ। সেই হলফনামায় এনটিএ দাবি করে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ সত্যি নয়।

NEET-UG: এনটিএ -র হলফনামা জমা পড়লেও পিছিয়ে গেল নিট মামলার শুনানি, পরবর্তী শুনানি হবে ১৮ জুলাই
Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

নিটের পরীক্ষায় যে ব্যাপক অনিয়ম এবং গরমিলের অভিযোগ উঠেছিল আদালতের তরফে তা নিয়ে বুধবারের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছিল।আজ  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ছিল মামলার ফের শুনানি। বুধবার গভীর রাতে সুপ্রিম কোর্টে নিট পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে একটি হলফনামা পেশ করে এনটিএ। সেই হলফনামায় এনটিএ দাবি করে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ সত্যি নয়। এরপর আজ সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এই আবহে আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত আজ নিট মামলার শুনানি পিছিয়ে দিয়ে সোমবার করতে চেয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তবে সলিসিটর জেনারেল জানান, সোমবার এবং মঙ্গলবার তিনি উপস্থিত থাকতে পারবেন না আদালতে। এই আবহে আগামী বৃহস্পতিবার, ১৮ জুলাই নিট মামলার পরর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে। বুধবার ছুটি বলে সেদিন আদালত বন্ধ থাকবে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 11, 2024 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).