PM Modi Visit Wayanad: অবশেষে ওয়েনাড় যাচ্ছেন মোদী, শনিতে ঘুরে দেখবেন 'ধ্বংসপুরী'

ওয়েনাড়ের ভূমিধস আক্রান্ত এলাকা পরিদর্শন করবেন। এছাড়াও হাসপাতাল এবং ত্রাণশিবির ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। দেখা করবেন আক্রান্ত এবং শরণার্থীদের সঙ্গে।

PM Modi Visit Wayanad: অবশেষে ওয়েনাড় যাচ্ছেন মোদী, শনিতে ঘুরে দেখবেন 'ধ্বংসপুরী'
Narendra Modi (Photo Credits: File Photo)

PM Modi Visit Wayanad: প্রবল বৃষ্টি ভূমিধস কেরলের ওয়েনাড়কে (Wayanad) 'ধ্বংসপুরী'তে পরিণত করেছে। ধসের জেরে ওয়েনাড়ে মৃত্যু সংখ্যা ৪০০ পার করেছে। এবার ধসে বিধ্বস্ত ওয়েনাড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা যাচ্ছে, শনিবার সকাল ১১টা নাগাদ কন্নুর পৌঁছবেন মোদী। সেখান থেকে একে একে ওয়েনাড়ের ভূমিধস আক্রান্ত এলাকা পরিদর্শন করবেন। এছাড়াও হাসপাতাল এবং ত্রাণশিবির ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। দেখা করবেন আক্রান্ত এবং শরণার্থীদের সঙ্গে। ওয়েনাড়ের ত্রাণশিবিরে বর্তমানে ১০ হাজার মানুষ রয়েছেন। শরণার্থীদের ত্রাণ এবং পুনর্বাসনের কাজ খতিয়ে দেখতে নিজে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।

ওয়েনাড় যাবেন মোদী... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 09, 2024 06:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).