Muzaffarnagar: হিন্দু ছেলের সঙ্গে ঘোরাঘুরি! তরুণীর বোরখা টেনে খুলে হেনস্থা একদল মুসলিম পুরুষের, জঘন্য ভিডিয়ো ভাইরাল

দোকানের মধ্যে তরুণীর সঙ্গে ধ্বস্তাধস্তি করছে একদল পুরুষ। বাধা দেওয়া সত্ত্বেও টেনে হিঁচড়ে খোলার চেষ্টা হচ্ছে তাঁর বোরখা। বলশালী পুরুষদের সঙ্গে পেরে উঠছেন না তরুণী।

Muzaffarnagar: হিন্দু ছেলের সঙ্গে ঘোরাঘুরি! তরুণীর বোরখা টেনে খুলে হেনস্থা একদল মুসলিম পুরুষের, জঘন্য ভিডিয়ো ভাইরাল
Group of Muslim Men Brutally Assaulted a Burqa Cad Woman (Photo Credits: X)

এক তরুণীর বোরখা ধরে টানা হিঁচড়া। দোকানের মধ্যে ওই তরুণীর উপর চড়াও হলেন একদল মুসলিম ব্যক্তি। তরুণীর বোরখা (Burqa) টেনে খুলে দেওয়ার চেষ্টা, তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজাফরনগরের (Muzaffarnagar)। ঘটনার বিরক্তিকর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছেন, দোকানের মধ্যে তরুণীর সঙ্গে ধ্বস্তাধস্তি করছে একদল পুরুষ। বাধা দেওয়া সত্ত্বেও টেনে হিঁচড়ে খোলার চেষ্টা হচ্ছে তাঁর বোরখা। বলশালী পুরুষদের সঙ্গে পেরে উঠছেন না তরুণী। জানা যাচ্ছে, এক হিন্দু ছেলের সঙ্গে ঘোরার অভিযোগে ওই তরুণীর সঙ্গে এমন জঘন্য আচরণ করেছেন মুসলিম সম্প্রদায়ের একদল ক্ষিপ্ত জনতা। তরুণীর পাশাপাশি হিন্দু যুবকটিও মার খেয়েছে তাঁদের হাতে। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তদের।

তরুণীকে হেনস্থা, বোরখা ধরে টানা হিঁচড়াঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 14, 2025 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).