Murder: বচসার জেরে প্রেমিকাকে খুন, গ্রেফতার অভিযুক্ত প্রেমিক
অভিযুক্তর নাম সুমিত তান্দেল। প্রেমিকাকে খুন করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে বইসার থানার পুলিশ। অপরাধের কথা নিজের মুখেই স্বীকার করে অভিযুক্ত। তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
নয়াদিল্লিঃ মাত্র ২১ বছর বয়সেই সব শেষ! প্রেমই শেষমেশ সব কাড়ল। অনেক বছর ধরেই সম্পর্কে (Relationship) ছিলেন তাঁরা। স্বপ্ন দেখেছিলেন একসঙ্গে সংসার পাতার, তবে তা আর হল না। পালঘরে প্রেমিকের (Boyfriend) হাতে খুন হতে হল এক ২১ বছরের যুবতীকে। জানা গিয়েছে, বেশকিছু বছর ধরে সম্পর্কে ছিলেন এই যুগল। একই কারখানায় কাজও করতেন তাঁরা। হঠাৎ দু'জনের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। আর সেই সময় ভারী পাথর দিয়ে প্রেমিকাকে আঘাত করেন অভিযুক্ত। মৃত্যু হয় ২১ বছরের যুবতীর। অভিযুক্তর নাম সুমিত তান্দেল। প্রেমিকাকে খুন করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে বইসার থানার পুলিশ। অপরাধের কথা নিজের মুখেই স্বীকার করে অভিযুক্ত। তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
STORY | Man held for murdering girlfriend in Palghar
READ: https://t.co/AkFSqG0bvX pic.twitter.com/abBwWdkfop
— Press Trust of India (@PTI_News) June 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 08:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

