Mumbai Trident Building Fire: ট্রাইডেন্ট হোটেলের বিল্ডিংয়ে ধোয়া, ঘটনাস্থলে পৌঁছল দমকলের গাড়ি (দেখুন ভিডিও)

দমকল বিভাগের কর্তারা আরও বলেন যে তারা বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছে দেখেছে সেখানে কিছুই ছিল না, তবে নিরাপত্তার কারণে তারা এখনো ঘটনাস্থলেই রয়েছে।

Mumbai Trident Building Fire: ট্রাইডেন্ট হোটেলের বিল্ডিংয়ে ধোয়া, ঘটনাস্থলে পৌঁছল দমকলের গাড়ি (দেখুন ভিডিও)
Trident Building Fire Photo Credit: Twitter@vinaytiwari9697

আজ সকালে মুম্বইয়ের ঐতিহ্যবাহী ট্রাইডেন্ট হোটেলের বিল্ডিংয়ে আগুন লাগার  একটি খবর সামনে আসে। বিল্ডিং এর ওপরের তলা থেকে ধোয়া দেখে দমকলে খবর দেওয়া হয়।হোটেল থেকে ধোঁয়ার ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর নরিমান পয়েন্টের ট্রাইডেন্ট হোটেলে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের গাড়ি।

তবে হোটেলে কোন আগুন লাগেনি বলে জানিয়েছেন মুম্বাই ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা। তারা বলেন-"এটি অগ্নিকাণ্ডের ঘটনা নয়, হোটেলের প্রতিদিনের একটি নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রস্তুতি ছিল যেখানে তাদের চিমনি থেকে কিছু ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। এবং দূর থেকে তাঁকে আগুনের মতো মনে হয়েছিল।

দমকল বিভাগের কর্তারা আরও বলেন যে তারা বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছে দেখেছে সেখানে কিছুই ছিল না, তবে নিরাপত্তার কারণে তারা এখনো ঘটনাস্থলেই রয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 18, 2023 09:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).