Mumbai Local Train Accident: বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে ভরসা রেলপথ, উপচে পড়া ভিড় ঠেলে ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি
মুম্বইয়ের বেলাপুর স্টেশনে ভিড় ঠেলে ট্রেনে উঠতে গিয়ে ট্রেন এবং স্টেশনের ফাঁক গলে লাইনে পড়ে যান এক মহিলা। কপাল জোরে দুর্ঘটনায় প্রাণ বেঁচে গিয়েছে তাঁর। তবে দুটো পা হারিয়েছেন তিনি।
ভিড় ট্রেনে উঠতে গিয়ে রেললাইনের মাঝে পড়ে গিয়ে বিপত্তি ঘটালেন এক মহিলা। প্রাণে বেঁচে গেলেও কাটা পড়েছে তাঁর দুটি পা। রবিবার রাত থেকেই মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে মুষলধারে বৃষ্টি (Mumbai Rain) শুরু হয়েছে। সোমবার সপ্তাহের প্রথম দিন হাঁটু জলে ব্যাহত বাণিজ্যনগরীর যান চলাচল। ডুবেছে রেললাইনও। মারকাটারি ভিড় নিয়ে কোনমতে চলছে লোকাল ট্রেনগুলো। মুম্বইয়ের বেলাপুর স্টেশনে ভিড় ঠেলে ট্রেনে উঠতে গিয়ে ট্রেন এবং স্টেশনের ফাঁক গলে লাইনে পড়ে যান ওই মহিলা। কপাল জোরে দুর্ঘটনায় প্রাণ বেঁচে গিয়েছে তাঁর। তবে দুটো পা হারিয়েছেন তিনি।
দেখুন ঘটনার ভিডিয়ো...
Horrific incident While boarding a train at Belapur station in #Maharashtra, a woman's foot slipped and she fell in the middle of the track between the train and the station. The woman fell down, lost both her legs in the accident but survived.#MumbaiRains pic.twitter.com/C0nqqck35F
— Siraj Noorani (@sirajnoorani) July 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 08, 2024 06:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

