Mumbai Crime News: সাইন রেলওয়ে স্টেশনে মর্মান্তিক ঘটনা, স্বামী-স্ত্রীর মারে পড়ে যাওয়া যুবকের ওপর দিয়ে গেল লোকাল ট্রেন (দেখুন ভিডিও)
এই মামলায় অবিনাশ মানে (৩১ বছর) ও তাঁর স্ত্রী শীতল মানেকে (৩০ বছর) গ্রেফতার করেছে দাদর রেলওয়ে পুলিশ।অভিযুক্ত দুজনই কোলহাপুরের বাসিন্দা এবং মঙ্গলবার দাদর রেলওয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
স্বামী ও স্ত্রী এর ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখে এই চাঞ্চল্যকর ঘটনার কথা জানা গেছে মুম্বইতে। মুম্বইয়ের সায়ন রেলস্টেশনে গত ১৩ অগস্ট (রবিবার) দিনেশ রাঠোড (২৬ বছর) নামে এক যাত্রীর অসাবধানতা বশতঃ এক মহিলার সঙ্গে ধাক্কা লাগে। অন্যায়ভাবে আঘাত করা হয়েছে অভিযোগ করে রাঠোদকে মারধর শুরু করেন স্বামী-স্ত্রী।এই মারধরে রাঠোড় রেললাইনের ওপর পড়ে যান। একই সময়ে মাটুঙ্গা থেকে আসা লোকাল ট্রেনের তলায় চাপা পড়ে যান দীনেশ রাঠোড়। দুর্ঘটনায় আহত দিনেশকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে গতকাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই মামলায় অবিনাশ মানে (৩১ বছর) ও তাঁর স্ত্রী শীতল মানেকে (৩০ বছর) গ্রেফতার করেছে দাদর রেলওয়ে পুলিশ।অভিযুক্ত দুজনই কোলহাপুরের বাসিন্দা এবং মঙ্গলবার দাদর রেলওয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। অপরাধমূলক হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ আরও তদন্ত করছে।
Shocking..
मुंबई के सायन रेलवे स्टेशन पर दिल दहलाने वाला मामला.
पति पत्नी ट्रेन का इंतजार कर रहे थे, पत्नी की टक्कर किसी से हो जाती है, गुस्से में महिला उसे छाते से मारती है.
पीछे से आ रहे उसका पति पीड़ित को तप्पड़ मार देता है.
1/2 pic.twitter.com/XifDPeFUCA
— Vivek Gupta (@imvivekgupta) August 17, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 2023 12:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

