Mumbai: নষ্ট মাংসের সরমা, মুম্বইতে রোল খেয়ে ভয়াবহ পরিণতি ঊনিশের যুবকের
সরমা রোল (Shawarma) খেয়ে মৃত্যু হল এক যুবকের। শুনতে অবাক লাগলেও, এবার এমনই একটি খবর প্রকাশ্যে এল মুম্বই (Mumbai) থেকে। যেখানে সরমা রেল খাওয়ার পর এক যুবকের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে ১৯ বছরের ওই যুবকের মৃত্যু হয়। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। ঘটনার জেরে সংশ্লিষ্ট দোকানের মালিককে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, মাংস নষ্ট হওয়ার পরও তা ব্যবহার করেন ওই দোকানদার। নষ্ট মাংস দিয়ে তৈরি সরমা রোল খেয়েই ১৯ বছরের ওই যুবকের মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে ওই দোকানের খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
দেখুন ট্য়ুইট...
खराब चिकन से बना शोरमा खाने से 19 साल के लड़के की मौत, दुकानदार गिरफ्तार; जांच के लिए भेजे गए सैंपल #Shawarma #Food #Mumbai https://t.co/n7cQ7GCOAB
— AajTak (@aajtak) May 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 08, 2024 12:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

