Mumbai: টিন ও লোহা ভাঙার গুদামে বিধ্বংসী আগুন, গ্রাস করেছে আশেপাশের ঘরবাড়ি
সময় মত ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছলেও আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। আগুন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় তা নেভাতে জলের ঘাটতি দেখা যায় দমকল বাহিনীর কাছে।
টিন ও লোহা ভাঙার গুদামে (Scrap Warehouse) বিধ্বংসী আগুন। পুড়ে ছাই গোটা গুদামঘর। আগুনের লেলিহান শিখা আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়েছে। প্রাণের ভয়ে বাড়ি খালি করে বেরিয়ে এসেছেন আবাসিকেরা। বৃহস্পতিবার মুম্বইয়ের ভিওয়ান্ডি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের ভয়াবহতা দেখে তুমুল আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁরাই খবর দেয় দমকলে। সময় মত ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছলেও আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। আগুন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় তা নেভাতে জলের ঘাটতি দেখা যায় দমকল বাহিনীর কাছে। এরপর নিকটবর্তী এলাকা থেকে আরও দমকলের ইঞ্জিন ডাকা হয়। বহু প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে টিন ও লোহা ভাঙার গুদামের আগুন।
দাউদাউ করে জ্বলছে টিন ও লোহা ভাঙার গুদাম ঘর...
Mumbai: A massive fire breaks out in a scrap warehouse in Bhivandi quickly spreading to nearby homes. Despite fire teams arriving, a water shortage hindered efforts. Locals tried to help, and additional teams from Kalyan and Bhiwandi are assisting pic.twitter.com/L3jxnqa1nQ
— IANS (@ians_india) November 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 22, 2024 08:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

