Tunnel Discovered In Mumbai: নার্সিংহোমের নিচে মিলল ১৩০ বছরের পুরনো সুড়ঙ্গ, দেখুন ভিডিয়ো

মুম্বইয়ের একটি নার্সিংহোমের নিচে খোঁজ মিলল ১৩০ বছরের পুরনো সুড়ঙ্গের। এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে।

Tunnel Discovered In Mumbai: নার্সিংহোমের নিচে মিলল ১৩০ বছরের পুরনো সুড়ঙ্গ, দেখুন ভিডিয়ো

মুম্বই: মুম্বইয়ের একটি নার্সিংহোমের (Nursing) নিচে খোঁজ মিলল ১৩০ বছরের পুরনো সুড়ঙ্গের (130 Years Old Tunnel)। এই ঘটনার ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন আগে মুম্বইয়ের (Mumbai) বাইকুল্লা (Byculla) এলাকায় অবস্থিত জে জে হাসপাতালে (JJ Hospital) সংস্কারের কাজ চলছিল। খোঁড়াখুঁড়ির (digging) সময় আচমকা মাটির নিচে একটি গোপন সুড়ঙ্গের (Tunnel) সন্ধান পান কর্মরত শ্রমিকরা। পরে সম্পূর্ণ খোঁড়ার পর দেখা যায় ওই সুড়ঙ্গটি ২০০ মিটার লম্বা। ব্রিটিশদের (British) সময়ে তৈরি ওই সুড়ঙ্গটি ১৩০ বছরের পুরনো বলে খবর। এই ঘটনার কথা পুরাতত্ত্ব বিভাগকে (Archaeological Department) জানানো হয়েছে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 04, 2022 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).