MP Accident: রাজস্থানের বালাজী দর্শনে যাওয়ার পথে মোরেনায় উল্টে গেল বাস, গুরুতর আহত ২৫ জন যাত্রী (দেখুন ভিডিও)

মোরেনা জেলা হাসপাতালের আরএমও ডাঃ সুরেন্দ্র গুর্জার জানান, হাসপাতালে আনা সকল রোগীর চিকিৎসা শুরু হয়েছে। আমাদের সমস্ত ডাক্তার এবং মেডিকেল টিম কাজ করছে..."

MP Accident: রাজস্থানের বালাজী দর্শনে যাওয়ার পথে মোরেনায় উল্টে গেল বাস, গুরুতর আহত ২৫ জন যাত্রী (দেখুন ভিডিও)
Madhya Pradesh Accident Photo Credit: Twitter@ANI_MP_CG_RJ

গভীর রাতে মধ্যপ্রদেশের মোরেনায় জাতীয় সড়ক ৪৪-এ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল একটি  বাস। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের মোরেনা জেলা হাসপাতালে ভর্তি করে। ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।   টিআই ইন্সপেক্টর অলোক পরিহার সংবাদমাধ্যমকে জানান- দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।তারা সবাই গোয়ালিয়র থেকে রাজস্থানের মেহন্দিপুরে বালাজি-র দর্শনে যাচ্ছিলেন। মোরেনা জেলা হাসপাতালের আরএমও ডাঃ সুরেন্দ্র গুর্জার জানান, হাসপাতালে আনা সকল রোগীর চিকিৎসা শুরু হয়েছে। আমাদের সমস্ত ডাক্তার এবং মেডিকেল টিম কাজ করছে..."

টিআই ইন্সপেক্টর অলোক পরিহার বলেন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).