PM Narendra Modi: মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটি, কোথায়, কী অবস্থায় রয়েছেন প্রধানমন্ত্রী

প্রচার সেরে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির শিকার হয় মোদীর বিমান। দেওঘরে আটকে পড়েছেন তিনি।

PM Narendra Modi: মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটি, কোথায়, কী অবস্থায় রয়েছেন প্রধানমন্ত্রী
Narendra Modi (Photo Credits: ANI)

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের (Jharkhand Assembly Election 2024) প্রচারে গিয়ে আটকে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রচার সেরে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির শিকার হয় মোদীর বিমান। দেওঘরে আটকে পড়েছেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আদিবাসী নেতা বিরসা মুন্ডার ১৫০'তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিহার এবং ঝাড়খণ্ডে দুটি জনসভা করার কথা ছিল মোদীর। ঝাড়খণ্ডে প্রচার সেরে ফেরার পথেই প্রধানমন্ত্রীর বিমাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। আপাতত দেওঘর বিমানবন্দরে অপেক্ষা রয়েছেন নমো। বিমানে কী যান্ত্রিক গোলযোগ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দেওঘর বিমানবন্দরের (Deoghar Airport) নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।

মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটি... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 15, 2024 04:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).