Mizoram Govt Formation: জ়োরাম পিপলস মুভমেন্ট নেতা লালদুহোমা সরকার গঠনের দাবি নিয়ে রাজভবনে, ৮ ডিসেম্বর শপথ গ্রহণ (দেখুন ছবি)
মিজোরাম বিধানসভা নির্বাচনে জ়োরাম পিপলস মুভমেন্ট -এর জয়ের পর, জেডপিএম নেতা লালদুহোমা বুধবার রাজ্যপাল হরি বাবু কামহামপতির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান।
মিজোরাম বিধানসভা নির্বাচনে জ়োরাম পিপলস মুভমেন্ট -এর জয়ের পর, জেডপিএম নেতা লালদুহোমা বুধবার রাজ্যপাল হরি বাবু কামহামপতির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। সরকার গঠনের দাবিকে মান্যতা দিয়ে রাজ্যপাল আগামী ৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালদুহোমাকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করাবেন।
জ়োরাম পিপলস মুভমেন্ট (ZPM) মিজোরাম বিধানসভায় ৪০টির আসনের মধ্যে ২৭টি আসন জিতে মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF) কে পরাজিত করেছে। ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) এই বারের নির্বাচনে ১০টি আসন, বিজেপি ২টি এবং কংগ্রেস একটি আসন পেয়েছে।
#WATCH | Aizawl: ZPM Chief Ministerial candidate Lalduhoma meets Governor Hari Babu Kambhampati and stakes claim to form the government in Mizoram https://t.co/k5Vht1cnrS pic.twitter.com/Ry8M9i2vuy
— ANI (@ANI) December 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 06, 2023 12:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

