Mirzapur: মাংসের বদলে পাতে পড়ল কেবল মাংসের ঝোল, বিজেপি সাংসদের দাওয়াতে হাতাহাতি কাণ্ড

খাসির মাংস খাওয়ার জন্যে সাংসদ দাওয়াত দিয়েছিলেন তাঁর কার্যাচলে। অথচ খেতে বসে পাতে মাংস নয় বরং পড়ল কেবলই মাংসের ঝোল। আর তাতেই চটলেন অতিথিরা।

Mirzapur: মাংসের বদলে পাতে পড়ল কেবল মাংসের ঝোল, বিজেপি সাংসদের দাওয়াতে হাতাহাতি কাণ্ড
Fight broke during a feast in BJP MP Vinod Bind's office when only gravy was served instead of goat meat (Photo Credits: X)

হাজার দেড়েক অতিথি ডেকে ভোজের আয়োজন করেছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুরের (Mirzapur) বিজেপি সাংসদ বিনোদ বিন্দ। তবে খাওয়াদাওয়া পর্বের মাঝেই হঠাৎ শুরু হাতাহাতি। এলোপাথাড়ি মারধর। খাসির মাংস খাওয়ার জন্যে সাংসদ দাওয়াত দিয়েছিলেন তাঁর কার্যাচলে। অথচ খেতে বসে পাতে মাংস নয় বরং পড়ল কেবলই মাংসের ঝোল। আর তাতেই চটলেন অতিথিরা। বিজেপি সাংসদ বিনোদ বিন্দের কার্যালয়ে ভোজের আমন্ত্রণ পেয়ে দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন। অথচ মাংস না পেয়ে কেবল মাংসের ঝোল পেয়ে চটলেন তাঁরা। এলোপাথাড়ি হাতাহাতির জেরে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সাংসদের কার্যালয়ে।

মাংসের বদলে পাতে পড়ল কেবল মাংসের ঝোল... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 15, 2024 05:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).