Mere Ghar Ram Aaye Hain: জুবিনের কন্ঠে রামভজন 'মেরে ঘর রাম আয়ে হ্যায়' হৃদয় স্পর্শ করল প্রধানমন্ত্রীকে, টুইট করে করলেন প্রশংসা (দেখুন টুইট)

Mere Ghar Ram Aaye Hain: জুবিনের কন্ঠে রামভজন 'মেরে ঘর রাম আয়ে হ্যায়' হৃদয় স্পর্শ করল প্রধানমন্ত্রীকে, টুইট করে করলেন প্রশংসা (দেখুন টুইট)
PM Modi On Ram Bhajan Photo_Twitter

সারাদেশে রাম ভক্তির আবহ। শ্রী রাম তার জন্মস্থানে অধিষ্ঠিত হতে চলেছেন। শ্রী রামের অভিষেক অনুষ্ঠানের আগে গোটা দেশের পরিবেশ হয়ে উঠেছে রাম ভজনাময়। শ্রী রামের স্তোত্র শ্রীরামের গান মানুষের মুখে মুখে। এই আবহেই সঙ্গীতশিল্পী জুবিন নৌটিয়াল এবং পায়েল দেবের কণ্ঠের ভজন 'মেরে ঘর রাম আয়ে হ্যায়' খুব জনপ্রিয় হয়ে উঠছে। এই গানের জনপ্রিয়তার ছোয়া গায়ে লেগেছে প্রধানমন্ত্রী মোদীর গায়েও। প্রধানমন্ত্রী তাঁর এক্স অ্যাকাউন্টে (আগে টুইটার) একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে এই ভজনটির প্রশংসা করা হয়েছে। এবং ভজনটিকেও শেয়ার করা হয়েছে।

মোদিজি লিখেছেন, 'ভগবান শ্রী রামের অভিষেক উপলক্ষে অযোধ্যা সহ গোটা দেশ রামময় হয়ে উদযাপন করছে।তারই মাঝে  রাম লালার ভক্তিতে ভরা জুবিন নৌতিয়াল জি, পায়েল দেব জি এবং মনোজ মুনতাশির জির এই স্বাগত ভজন হৃদয় ছুঁয়ে যায়।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 05, 2024 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).