MDMK MP Trying to Commit Suicide: টিকিট না দেওয়ার আশঙ্কায় আত্মহত্যার চেষ্টা সাংসদ গণেশামূর্তির, দেখুন ভিডিয়ো
এবার আর দল টিকিট দেবে না। এই আশঙ্কায় জলে বিষ মিশিয়ে খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তামিলনাড়ুর এমডিএমকে পার্টির সাংসদ অভিনাশি গণেশমূর্তি।
এবার আর দল টিকিট দেবে না। এই আশঙ্কায় জলে বিষ মিশিয়ে খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তামিলনাড়ুর এমডিএমকে পার্টির সাংসদ অভিনাশি গণেশামূর্তি। গতবার ইরোদে লোকসভায় ডিএমকে-র সমর্থনে এমডিএমকের হয়ে দাঁড়িয়ে ২ লক্ষাধিক ভোটে জিতেছিলেন। কিন্তু এবার আর তাঁকে মারুমালারচি দ্রাবিড় মুনেত্রা কাজাঘাম বা এমডিএমকে টিকিট দেবে না, এটা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। তাই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ডাক্তাররা জানান তাঁর অবস্থা আশঙ্কাজনক। তবে পরে তিনি কিছুটা সুস্থ হয়ে যান।
২০০৯ সালে তিনি এমডিএমকের টিকিটে ইরোদে থেকে সাংসদ হয়েছিলেন। তবে ২০১৪ লোকসভায় তিনি হারেন। এরপর ২০১৯ সালে দল বদলে ডিএমকে-র সমর্থনে তিনিই ছিলেন দলের একমাত্র সাংসদ।
দেখুন খবরটি
#WATCH | Tamil Nadu: MDMK MP from Erode, Ganesamoorthy hospitalised after allegedly trying to commit suicide. pic.twitter.com/eVCz1Mu0Jh
— ANI (@ANI) March 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 24, 2024 10:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

