Delhi Fire: রাস্তার বিদ্যুতের তার থেকে ভয়াবহ আগুন, শাহিনবাগের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড
দিল্লির শাহিনবাগ এলাকার এক রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রাথমিক খবর, শর্ট সার্কিট থেকে প্রথমে রাস্তার ওপর বিদ্যুতের তারে আগুন লাগে, তারপর সেই আগুন দাবানলের মত ছড়িয়ে পড়ে।
দিল্লির শাহিনবাগ এলাকার এক রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রাথমিক খবর, শর্ট সার্কিট থেকে প্রথমে রাস্তার ওপর বিদ্যুতের তারে আগুন লাগে, তারপর সেই আগুন দাবানলের মত ছড়িয়ে পড়ে। ইলেকট্রিক পোলের পাশে থাকা এক রেস্তোরাঁর মধ্যে ক্রমশ আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ১৮টি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। বিদ্যুতের তারে কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখানকার বেশীরভাগ জায়গাতেই ইলেকট্রিকের তার বিপজ্জনকভাবে ঝুলে থাকে বলে স্থানীয়দের অভিযোগ।
এলাকাটি খুব ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজে বেশ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে দমকল বাহিনীকে।
দেখুন ভিডিয়ো
Massive Fire broke out in a restaurant in Delhi's Shaheen Bagh area which is infamous for many reasons! Preliminary reports say it was due to a short circuit with no loss of lives! This is a massive psyop material btw, but I am resisting the temptation for some reason 🫣 pic.twitter.com/MeD2fzMZBZ
— Shuvankar Biswas (@manamuntu) June 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 08, 2024 08:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

