Leh Army Camp Fire: লেহ লাদাখের সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই
দমকল পৌঁছনোর আগেই ভারতীয় সেনা জওয়ানরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
Leh Army Camp Fire: লেহ লাদাখের সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সকালে লেহ-তে ডিগ্রি কলেজের কাছে একটি সেনা ঘাঁটিতে আচমকাই আগুন লেগে যায়। হু-হু করে ধোঁয়া বের হতে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে সেনা ঘাঁটি খালি করে দেন জওয়ানরা। দমকল পৌঁছনোর আগেই ভারতীয় সেনা জওয়ানরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহতের খবর নেই। তবে সেনা ঘাঁটিতে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।
সেনা ঘাঁটিতে অগ্নিকাণ্ডঃ
#WATCH | Leh, Ladakh: Fire breaks out at an Army Camp near Degree College in Leh. Fire was brought under control by the Indian Army jawans. No casualties or injuries reported. pic.twitter.com/MfCLqlCEX3
— ANI (@ANI) May 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 04, 2025 05:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

