Manmohan Singh Last Rites: মনমোহনের শেষযাত্রায় মানুষের ঢল, নিগমবোধ ঘাট মুড়ে দেওয়া হল পুলিশি নিরাপত্তার চাদরে
যানজট এড়াতে নিগমবোধ ঘাটের রাস্তায় কিছু বিধিনিষেধ জারি করেছে দিল্লি পুলিশ। কড়া পুলিশি পাহারায় ঘিরে ফেলা হয়েছে শ্মশানঘাট এলাকা। চারিদিকে থিকথিক করছে পুলিশ।
Manmohan Singh Last Rites: আজ শনিবার মনমোহন সিংহয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। দিল্লির নিগমবোধ ঘাটে আয়োজন করা হয়েছে শেষকৃত্যের অনুষ্ঠান। সকাল ১০ টা নাগাদ কংগ্রেসের সদর দফতর (AICC Headquarter) থেকে শ্মশানের উদ্দেশ্যে শেষযাত্রায় পাড়ি দিয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন সিংকে চির বিদায় জানাতে মানুষের ঢল নেমেছে রাস্তায়। যানজট এড়াতে নিগমবোধ ঘাটের রাস্তায় কিছু বিধিনিষেধ জারি করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। কড়া পুলিশি পাহারায় ঘিরে ফেলা হয়েছে শ্মশানঘাট এলাকা। চারিদিকে থিকথিক করছে পুলিশ। এদিন শ্মশানস্থলে বিদেশী বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভিআইপি/ভিভিআইপি এবং সাধারণ জনগণের প্রত্যাশিত উপস্থিতির কথা বিবেচনা করে সাধারণের চলাচলের জন্যে নিগমবোধ ঘাটের (Nigambodh Ghat) রাস্তার অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
শেষযাত্রায় মনমোহন সিং...
VIDEO | Delhi: Congress MP Rahul Gandhi (@RahulGandhi) joins the convoy carrying the mortal remains of former PM Manmohan Singh to Nigambodh Ghat for the last rites.#ManmohanSinghpic.twitter.com/4SKfGYRIRj
— Press Trust of India (@PTI_News) December 28, 2024
কড়া পুলিশি পাহারায় ঘিরে হল শ্মশানঘাট এলাকা...
#WATCH | Delhi Police Commissioner Sanjay Arora reaches Nigam Bodh Ghat where the last rites of former PM #DrManmohanSingh will be performed.
Former PM Dr Manmohan Singh died on 26th December at AIIMS Delhi. pic.twitter.com/24LRfkIHEz
— ANI (@ANI) December 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 28, 2024 10:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

