Mango Momos Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'ম্যাংগো মোমো' , তবে মোমোপ্রেমীরা নতুন এই ভিডিও দেখে হতাশ (দেখুন ভিডিও)

Mango Momos Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'ম্যাংগো মোমো' , তবে মোমোপ্রেমীরা নতুন এই ভিডিও দেখে হতাশ (দেখুন ভিডিও)
Mango Momo Video Photo Credit: Instagram

মোমো তো অনেক রকম খেয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবার নতুন সংস্করণ ম্যাঙ্গো মোমো। ডলি চাওয়ালা এবং ভাইরাল বড়া পাও গার্লের পর ইন্টারনেটে ভাইরাল হয়েছে এক অজ্ঞাত ব্যক্তির আমের মোমো তৈরির একটি ভিডিও। দিল্লিবাসীদের প্রিয় খাবার মোমো, তাই বরাবর তাঁকে নিয়ে পরীক্ষা করতে পছন্দ করে রাজধানীর খাদ্য প্রিয় মানুষরা। তবে রাজধানীতে মোমোর এই নতুন সংস্করণটি নেটিজেনদের হতাশ করেছে। ভিডিওতে, লোকটিকে আগে থেকে তৈরি কিছু মোমোকে  ডিপ-ফ্রাই করতে দেখা যায়।তারপর একটি স্পেশাল সস বানিয়ে নেন।  সেই সসটি তৈরি করতে তিনি প্রথমে কড়াইতে আমের টুকরো রাখেন এবং তাতে মাজার পুরো বোতলটি খালি করে দেন। এরপর লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্যানে প্রচুর ক্রিম ঢেলে দিয়ে সসটিকে তৈরি করেন। অবশেষে, তিনি মোমোগুলিকে মাজা সসে ডুবিয়ে ক্রিম দিয়ে সাজান। ইন্টারনেটে ভাইরাল হলেও  খাবারটি যে কেউ পছন্দ করেনি তা ভিডিওর নিচে কমেন্ট সেকশন দেখেই বোঝা যাবে। দেখুন সেই ভিডিও-

 

View this post on Instagram

 

A post shared by Made For Foodie (@madeforfoodie)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 21, 2024 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).