Rajasthan: ছবি তুলতে গিয়ে ১৫০ ফুট নীচু জলপ্রপাতে পড়ে গেলেন যুবক, চলছে উদ্ধার অভিযান
২৬ বছরের কানহাইয়াকে উদ্ধার করার জন্য সোমবার থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
নয়াদিল্লিঃ ১৫০ ফুট জলপ্রপাত (Waterfall) থেকে পড়ে গেলেন এক যুবক। সোমবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) ছত্তিরগড়ের বেগুন এলাকার মেনাল জলপ্রপাতে (Menal Waterfall)। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম কানহাইয়া লাল বাইরওয়া। বয়স ২৬। ভিলওয়ারার বাসিন্দা তিনি। পাথরের উপর বসে ছবি তুলতে গিয়ে জলপ্রপাতে পড়ে যান তিনি এমনটাই খবর। প্রায় ১০০ মিটার ভেসে যাওয়ার পর জলপ্রপাতের প্রায় ১৫০ ফুট নীচে পড়ে যান তিনি। ২৬ বছরের কানহাইয়াকে উদ্ধার করার জন্য সোমবার থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
Man Missing After Falling 150 Feet Down From Waterfall In Rajasthan https://t.co/GWmecHZWVg pic.twitter.com/4Q8yFhRvAm
— NDTV News feed (@ndtvfeed) August 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 06, 2024 09:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

