Man Electrocuted on Treadmill: দিল্লি জিমে ট্রেডমিলে দৌড়াতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট ২৪ বছরের যুবকের মৃত্যু
মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ ট্রেডমিলে শরীরচর্চা করতে গিয়ে তিনি পড়ে যান। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ হিসেবে বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উত্তর দিল্লির রোহিনী এলাকার একটি জিমে ট্রেডমিলে দৌড়াতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২৪ বছরের এক যুবকের। সক্ষম পৃথি নামের এই যুবক গুরুগ্রামের একটি ফার্মে কাজ করতেন। রোহিণী সেক্টর ১৯-এর বাসিন্দা তিনি সেক্টর ১৫-এর জিমপ্লেক্স ফিটনেস জোনে যেতেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ ট্রেডমিলে শরীরচর্চা করতে গিয়ে তিনি পড়ে যান। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ হিসেবে বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জিম ম্যানেজার অনুভব দুগ্গলকে গ্রেফতার করেছে। যন্ত্রাংশের ক্ষেত্রে অনিচ্ছাকৃত খুন এবং গাফিলতি সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে বলে জানান ওসি। Maharashtra: ভাইন্দরে অতি বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ির বারান্দার একটি অংশ (দেখুন ভিডিও)
Delhi | A 24-year-old man, identified as Saksham died due to electrocution while using a treadmill at a gym in Sector 15 Rohini on 18th July. Case registered. During the investigation, alleged person apprehended in the case. Further investigation is underway: Delhi Police
— ANI (@ANI) July 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 20, 2023 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

