Maharashtra Shocker: ৬ বছরের শিশুকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার বাবা

ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে নির্যাতিতা শিশুকন্যার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Maharashtra Shocker: ৬ বছরের শিশুকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার বাবা
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ঘরে একা পেয়ে ৬ বছরেরে কন্যা সন্তানকে (Girl Child) লাগাতার ধর্ষণ(Rape)। গ্রেফতার বাবা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) থানেতে(Thane)। ৪২ বছরের ব্যক্তিকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, বাড়িতে কেউ না থাকতেই মেয়ের উপর অত্যাচার চালাত ওই যুবক। চলতি বছরের জুন মাস থেকে শুরু হয় এই অত্যাচার। মেয়ের শারীরিক অবস্থা দেখে সন্দেহ হয় স্ত্রীর। এরপর মেয়ের থেকে সমস্তটা জানতে পারেন তিনি। মেয়েকে নিয়ে সোজা পুলিশের দ্বারস্থ হন তিনি। এরপর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ৪২ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানের বিষ্ণু নগর থানার পুলিশ। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে নির্যাতিতা শিশুকন্যার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

৬ বছরের শিশুকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার বাবা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 16, 2024 02:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).