Mamata Banerjee Meets Uddhav Thackeray: দু-দিনের মুম্বই সফরে মমতা-উদ্ধবের একান্ত বৈঠক, দেখা করবেন পাওয়ারের সঙ্গেও

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সংসদে কেন্দ্রের উপর চাপ বাড়াতে নতুন কোন রণকৌশল সাজাতে একান্ত বৈঠকে বসছেন বিরোধী নেতা-নেত্রীরা।

Mamata Banerjee Meets Uddhav Thackeray: দু-দিনের মুম্বই সফরে মমতা-উদ্ধবের একান্ত বৈঠক, দেখা করবেন পাওয়ারের সঙ্গেও
Mamata Banerjee Meets Shiv Sena (UBT) chief Uddhav Thackeray (Photo Credits: X)

উপলক্ষ্য শিল্পপতী মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্তের বিবাহ হলেও মুম্বইয়ে এসে ইন্ডিয়া জোট শরিক শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে একান্ত বৈঠকে বসলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে ঠাকরে বাসভবন 'মাতোশ্রী'তে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো। ফুলের তোড়া দিয়ে মমতাকে স্বাগত জানায় উদ্ধব এবং তাঁর পরিবার। বিরোধী জোটের দুই শরিক প্রধানের একান্ত বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়েছিল। মমতার মুম্বই সফরে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সংসদে কেন্দ্রের উপর চাপ বাড়াতে নতুন কোন রণকৌশল সাজাতে একান্ত বৈঠকে বসছেন বিরোধী নেতা-নেত্রীরা।

উদ্ধবের বাসভবনে মমতা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).