Delhi Fire: দিল্লি হাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুনের লেলিহান শিখায় পুড়ে ছা্ঁই অসংখ্য দোকান, দেখুন ভিডিয়ো
ভরসন্ধ্যায় রাজধানীতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। দক্ষিণ দিল্লির আইএনএ এলাকায় দিল্লি হাটে এদিন আচমকাই আগুন লাগে।
ভরসন্ধ্যায় রাজধানীতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। দক্ষিণ দিল্লির আইএনএ এলাকায় দিল্লি হাটে (Delhi Haat) এদিন আচমকাই আগুন লাগে। জানা যাচ্ছে ৮.৫৫ নাগাদ দমকল স্টেশনে খবর যা্য়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দমকলের ১২টি ইঞ্জিন। তবে ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে একাধিক দোকান। সূত্রের খবর, কমপক্ষে ৩০টি দোকান অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাঁই হয়েছে। যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। এদিকে অগ্নিকাণ্ডের জেরে মার্কেটের ক্রেতা বিক্রেতারা আতঙ্কে পালিয়ে যায়। কী কারণে ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
🔴UPDATE | #Watch: More visuals emerge of the fire which broke out at 8:55 PM at Dilli Haat in South Delhi's INA; at least 30 stalls caught fire pic.twitter.com/IgbXODc1Ix
— NDTV (@ndtv) April 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

