Maharashtra Robbery: বন্দুক উঁচিয়ে সোনার দোকানে ডাকাতি, সিসিটিভিতে ধরা পড়ল গোটা ঘটনা, দেখুন ভিডিয়ো
রবিবার রাত ১১ টা নাগাদ অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে তিন ডাকাত। এরপর ফিল্মি কায়দায় ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে সমস্ত গয়না, টাকা নিয়ে পালায় তারা।
নয়াদিল্লিঃ রবি রাতে মহারাষ্ট্রের (Maharashtra) সোনার দোকানে (Jewellery Shop) ডাকাতি। মালিকের মাথায় বন্দুক (Gun) ঠেকিয়ে দোকানের সব লুট করে নিয়ে গেল ডাকাতরা। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera)। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) নবি মুম্বইয়ের (Navi Mumbai) খারঘরের বিএম জুয়েলার্সে। রবিবার রাত ১১ টা নাগাদ অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে তিন ডাকাত। এরপর ফিল্মি কায়দায় ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে সমস্ত গয়না, টাকা নিয়ে পালায় তারা। ইতিমধ্যেই আততায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তিব ডাকাতকে সনাক্ত করা গিয়েছে। তাদের খোঁজ করছে পুলিশ।
দেখুন সিসিটিভি ফুটেজ
Maharashtra: In Kharghar, Navi Mumbai,robbery took place at BM Jewellers at 11 PM, with three robbers using weapons. The entire incident was captured on video, and a case has been filed; the search for the robbers is ongoing pic.twitter.com/21CW5JK6ov
— IANS (@ians_india) July 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 29, 2024 10:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

