Maharashtra Day: আজ মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস, মহারাষ্ট্রবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আজ মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস। বোম্বে ডিভিশন আলাদা হয়ে ১৯৬০ সালের এই দিনেই পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি পায় মহারাষ্ট্র। রাজ্যের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি এক্স হ্যান্ডেলে-র একটি পোস্টে লেখেন- ভারতের উন্নয়নে সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মহারাষ্ট্রের জনগণকে মহারাষ্ট্র দিবসের শুভেচ্ছা। যখন আমরা মহারাষ্ট্রের কথা ভাবি, তখন যা মনে আসে তা হল এই ভূমির গৌরবময় ইতিহাস এবং এর জনগণের সাহস।এই রাজ্য অগ্রগতির একটি শক্তিশালী স্তম্ভ এবং একই সাথে আমাদের শিকড়ের সাথেও নিবিড়ভাবে জড়িত। রাজ্যের অগ্রগতির জন্য আমার শুভকামনা।
মহারাষ্ট্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-
भारताच्या विकासात कायमच महत्त्वाची भूमिका बजावत आलेल्या, महाराष्ट्राच्या जनतेला महाराष्ट्र दिनाच्या शुभेच्छा. जेव्हा आपण महाराष्ट्राबद्दल विचार करतो, तेव्हा समोर येतो तो या भूमीचा गौरवशाली इतिहास आणि इथल्या जनतेचे धैर्य. हे राज्य प्रगतीचा एक मजबूत आधारस्तंभ आहे आणि त्याच वेळी…
— Narendra Modi (@narendramodi) May 1, 2025
রাজ্য জুড়ে একটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় মহারাষ্ট্র দিবস। আজকের দিন সরকারি অফিস, স্কুল এবং প্রতিষ্ঠানগুলি মহারাষ্ট্রের সাংস্কৃতিক প্রাণবন্ততা এবং ইতিহাসকে প্রতিফলিত করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করে।
মহারাষ্ট্র দিবসে পতাকা উত্তোলন করলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার
#WATCH | Maharashtra Dy CM Ajit Pawar unfurled the national flag at Pune City Police Headquarters Parade Ground, on the occasion of Maharashtra's 65th Foundation Day. pic.twitter.com/MV8S99XNub
— ANI (@ANI) May 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 01, 2025 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

