Maharashtra: বাড়ির বাইরে খেলতে গিয়ে বিপত্তি, ম্যানহোলে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর
এদিক ওদিকে খুঁজেও ছেলের কোন হদিস পায়নি তাঁরা। এরপর রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই ধরা পড়ে, শিশুর ম্যানহোলে পড়ে যাওয়ার দৃশ্য।
রাস্তার ধারে ম্যানহোল। আর সেই ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হল বছর চারের এক শিশুর। মহারাষ্ট্রের (Maharashtra) আহমেদনগর জেলার মুকুন্দ নাগরের ঘটনায় শোরগোল পড়েছে। রবিবার সন্ধ্যায় বাড়ির সামনেই খেলা করছিল সমর শেখ নামের ওই শিশু। এমন সময়ে ম্যানহোলে পড়ে যায় সে। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল ছেলে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। এদিক ওদিকে খুঁজেও ছেলের কোন হদিস পায়নি তাঁরা। এরপর রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই ধরা পড়ে, শিশুর ম্যানহোলে পড়ে যাওয়ার দৃশ্য। তড়িঘড়ি সেখান থেকে শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের দিকে আঙুল উঠেছে। ম্যানহোলের ঢাকনা ঠিক মত বসানো না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবার এবং স্থানীয়দের।
দেখুন সিসিটিভি ফুটেজ...
VIDEO | A 4-year-old boy tragically died after falling into a manhole in Ahmednagar district, Maharashtra. The incident was captured on CCTV.#Ahmednagar #Manhole #Maharashtra #CCTV #ViralVideo pic.twitter.com/PrgFK2sbeF
— TIMES NOW (@TimesNow) August 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

