MahaKumbh 2025: মহাকুম্ভ যেন জনসমুদ্র, ত্রিবেণী সঙ্গমে প্রথম অমৃত স্নানে ডুব সাড়ে তিন কোটি ভক্তের
মহাকুম্ভের প্রথম অমৃত স্নান সফলভাবে মিটতে মুখ্যমন্ত্রী যোগী ধন্যবাদ জানিয়েছেন মহাকুম্ভ মেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সাফাই কর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা, ধর্মীয় সংগঠন এবং রাজ্য সরকারের সকল বিভাগকে।
মকর সংক্রান্তিতে (Makar Sankranti 2025) ছিল মহাকুম্ভের প্রথম অমৃত স্নানের যোগ। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা এদিন প্রয়াগরাজ এসেছেন ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে। ১৪৪ বছর পর মহাকুম্ভের (MahaKumbh 2025) পুণ্য যোগ পড়েছে। তাই প্রয়াগে থিকথিক করছে ভক্তের আনাগোনা। মহাকুম্ভ মেলা যেন জনসমুদ্রের চেহারা নিয়েছে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মহাকুম্ভের প্রথম অমৃত স্নান সফলভাবে মিটতে ধন্যবাদ জানিয়েছেন মহাকুম্ভ মেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সাফাই কর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা, ধর্মীয় সংগঠন এবং রাজ্য সরকারের সকল বিভাগকে। সেই সঙ্গে যোগী এও জানান, প্রথম অমৃত স্নানে সাড়ে তিন কোটিরও বেশি ভক্ত ডুব দিয়েছেন।
সম্পন্ন হল মহাকুম্ভের প্রথম অমৃত স্নান...
आस्था, समता और एकता के महासमागम 'महाकुम्भ-2025, प्रयागराज' में पावन 'मकर संक्रांति' के शुभ अवसर पर पवित्र संगम में आस्था की पवित्र डुबकी लगाने वाले सभी पूज्य संतगणों, कल्पवासियों व श्रद्धालुओं का हार्दिक अभिनंदन!
प्रथम अमृत स्नान पर्व पर आज 3.50 करोड़ से अधिक पूज्य संतों/श्र… pic.twitter.com/awRyDY5OkH
— Yogi Adityanath (@myogiadityanath) January 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 14, 2025 07:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

