Maha Kumbh 2025: মহাকুম্ভে পদপিষ্টদের মৃতদেহ 'নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে', অভিযোগ জয়া বচ্চনের
মহাকুম্ভ (Maha Kumbh) মেলায় যে পদপিষ্ট (Stampede In Maha Kumbh) হওয়ার ঘটনা ঘটেছে, এবার তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। সমাজবাদী পার্টির সাংসদ বলেন, 'কুম্ভ মেলায় নিহতদের দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। যার জেরে গঙ্গার জল দূষিত হচ্ছে।' আর সেই জলই বিভিন্ন জায়গায় মানুষের কাছে পানীয় হিসেবে পৌঁছে যাচ্ছে। কুম্ভ মেলার জল সবচেয়ে 'দূষিত'। অথচ তা নিয়ে কেউ কোনও কথা বলছেন না। এবার এভাবেই বিস্ফোরক অভিযোগ করলেন জয়া বচ্চন। গঙ্গার জল এখন সবচেয়ে বেশি দূষিত। অথচ তা নিয়ে কেউ কেন কোনও কথা বলছেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী সাংসদ। গত সপ্তাহে কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। যার জেরে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয় উত্তপ্রদেশ সরকারের তরফে। মহাকুম্ভে ৩০ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। আর এবার পদপিষ্টদের মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জয়া বচ্চন।
আরও পড়ুন: Mahakumbh 2025: মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার পর ১৫,০০০ মানুষ নিখোঁজ!
শুনুন কী বললেন সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন...
#WATCH | Delhi: Samajwadi Party MP Jaya Bachchan says, "... Where is the water most contaminated right now? It's in Kumbh. Bodies (of those who died in the stampede) have been thrown in the river because of which the water has been contaminated... The real issues are not being… pic.twitter.com/9EWM2OUCJj
— ANI (@ANI) February 3, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 04, 2025 01:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

