Maha Kumbh 2025: পদপিষ্টের আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে মহাকুম্ভ, অমৃতস্নানের আগে সাধু,সন্তদের উপর ফুল ছড়াচ্ছে হেলিকপ্টার, দেখুন
মহাকুম্ভে (Maha Kumbh 2025) ফুলের পাপড়ি ছড়াচ্ছে হেলিকপ্টার। অমৃতস্নানের (Amrit Snan) আগে সাধু, সন্তরা যখন ত্রিবেণী সঙ্গমের দিকে এগোচ্ছেন, সেই সময় আকাশে উড়তে উড়তে ফুলের পাপড়ি ছড়াতে শুরু করে হেলিকপ্টার। মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গম, প্রয়াগরাজ সর্বত্র ফুলের পাপড়ি ছড়ানো হচ্ছে মৌনী অমাবস্যায় অমৃতস্নানের আগে। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন কোটি কোটি মানুষ হাজির হচ্ছেন, তেমনি বিদেশ থেকেও বহু মানুষ আসছেন। ফলে এবার মৌনী অমাবস্যায় অমৃতস্নানের আগে সাধু, সন্তদের উপর ফুল ছড়াতে শুরু করল হেলিকপ্টার।
দেখুন অমৃতস্নানের আগে হালিকপ্টার থেকে ফুল ছড়ানো হচ্ছে মহাকুম্ভে...
VIDEO | Maha Kumbh 2025: Helicopter showers flower petals on seers, saints as they head towards Sangam, Prayagraj. They are going to take the sacred 'Amrit Snan' on the occasion of Mauni Amavasya.#MahaKumbh2025 #MahaKumbhWithPTI
(Full video available on PTI Videos -… pic.twitter.com/FAtuPQ63y8
— Press Trust of India (@PTI_News) January 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 04:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

