Hoax Call: ভুয়ো ফোনে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের কথা কংগ্রেস বিধায়ককে, অবাক পুলিশ

মধ্যপ্রদেশের লাহারের কংগ্রেস বিধায়ক গোবিন্দ সিংকে ভুয়ো ফোন। টানা সাতবারের এই কংগ্রেস বিধায়ককে ভুয়ো ফোনে বলা হল, রাহুল গান্ধী তার সঙ্গে দেখা করতে চেয়েছেন।

Hoax Call: ভুয়ো ফোনে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের কথা কংগ্রেস বিধায়ককে, অবাক পুলিশ
Rahul Gandhi (Photo Crediit: Instagram)

মধ্যপ্রদেশের লাহারের কংগ্রেস বিধায়ক গোবিন্দ সিংকে ভুয়ো ফোন। টানা সাতবারের এই কংগ্রেস বিধায়ককে ভুয়ো ফোনে বলা হল, রাহুল গান্ধী তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী তার সঙ্গে বৈঠক করতে দিল্লিতে ডেকেছেন। ফোনে এমন কথাই জানান হয় বিধায়ক গোবিন্দ সিং। পরে জানা যায়, সবটাই ভুয়ো। কে বা কারা কোন উদ্দেশ্যে এই ভুয়ো কল করল তা খতিয়ে দেখছে পুলিশ।

ভুয়ো ফোনটি পঞ্জাব থেকে করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। আর কয়েক মাস পরেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে। দলবদলের রাজনীতির সঙ্গে ভুয়ো ফোনের কোনও সম্পর্ক আছে কি না তা নিয়েও জল্পনা চলছে।

দেখুন টুইট

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 26, 2023 02:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).