Madhya Pradesh: স্কুল শিক্ষা আধিকারিকের ওপর কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ মধ্যপ্রদেশে

গাড়ির মধ্যে বসে থাকা অবস্থায় কালি ছিটিয়ে দেওয়া হয়

Madhya Pradesh: স্কুল শিক্ষা আধিকারিকের ওপর কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ মধ্যপ্রদেশে
Photo Credit ANI

স্কুল শিক্ষা দফতরের অধিকারিকের ওপর কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্য়প্রদেশের দামো জেলায়।এর পাশাপাশি জয় শ্রী রামের স্লোগানও দিতে দেখা যায় ওই ব্যক্তিদের।

এই বিষয়ে স্কুল শিক্ষা অফিসার, এস কে মিশ্রা জানান, "আমি তাদের নাম জানিনা , হয়তো তারা স্থানীয় কেউ হবে।গঙ্গা যমুনা স্কুলে হওয়া হিজাব বিষয়ক সমস্যা নিয়ে কথা বলছিল তারা।আমি এটা নিয়ে কোন তদন্তের নির্দেশ দিইনি, কোন রিপোর্টও পেশ করিনি।পুরো বিষয়টি হাইপাওয়ার কমিটির হাতে স্থানান্তরিত করা হয়েছে।ওদের মধ্যে আমি কারোর মুখ দেখেছি যাদের বকেয়া বিল নিয়ে সমস্যা ছিল। সেই ইস্যুতেই হয়তো তারা এই কান্ড করেছে ।  বিলগুলি স্কুলের রক্ষনাবেক্ষনের জন্য ছিল  " বলে জানান তিনি।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 06, 2023 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).