Lucknow: সন্তান জন্ম দিতে অক্ষম স্ত্রী গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন স্বামীর, লখনউয়ে এক মর্মান্তিক ঘটনা

Lucknow: সন্তান জন্ম দিতে অক্ষম স্ত্রী গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন স্বামীর, লখনউয়ে এক মর্মান্তিক ঘটনা
Lucknow Crime, Photo Credit: Twitter@ians_india

উত্তর প্রদেশঃ সন্তান জন্ম দিতে অক্ষম স্ত্রীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে চিড়লেন স্বামী। এমনি এক মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) লখনউ (Lucknow)শহরে। সূত্রের খবর, অনেক চিকিৎসার পরেও সন্তান হচ্ছিল না ৩০ বছরের ওই মহিলার। এই বিষয় নিয়ে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হত। সেই কারনের স্ত্রী নিজের বাপের বাড়ি চলে যায়। বড়দিনের উৎসবে স্বামী রবীন্দ্র হাজির হয় শ্বশুরবাড়িতে। স্ত্রীর বাড়ির লোকজনকে রাজি করিয়ে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনেন তিনি। পরে এই বিষয় নিয়ে আবার শুরু হয় দুজনের মধ্যে বাকবিতণ্ডা। আর এই বাকবিতণ্ডাই ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয়। স্ত্রীকে মারধর শুরু করেন স্বামী শুধু তাই নয়, স্ত্রীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে চিড়ে দিলেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পুলিশ আসে এবং স্বামী রবীন্দ্রের বিরুদ্ধে মামলা দায় করে। পুলিশ সুত্রের খবর স্বামী রবীন্দ্র পলাতক এবং আহত স্ত্রী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে পুলিশ জানান খুব তাড়াতাড়ি অভিযুক্ত রবীন্দ্রকে গ্রেফতার করবেন তারা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 28, 2022 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).